Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাতক্ষীরা থেকে নড়াইলের প্রতিবন্ধী আলীনুর হত্যা মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ১২:০৯ এ এম
সাতক্ষীরা থেকে নড়াইলের প্রতিবন্ধী আলীনুর হত্যা মামলার আসামি আটক

ফকির আলীনুর হত্যা মামলার আসামি আটক রাজিব শেখ ছবি: ধ্রুব নিউজ

 নড়াইল লোহাগড়ার প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার আর এক আসামি রাজিব শেখকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ জুলাই) রাতে সাতক্ষীরা সদরের গাংনিয়া ব্রিজ এলাকা থেকে আটক করা হয়।

রাজিব শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। এর আগে সকালে এ মামলার অপর আসামি রহমান শেখকে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, প্রায় ৫মাস আগে ব্যবসার জন্য নিহত ফকির আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন আসামি রহমান শেখ। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় গত ১৮ জুলাই রাতে আলীনুর পাওনা টাকা চাইলে তাকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেয় আসামি।

 আলীনুর তার ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে পৌঁছালে রহমান শেখসহ  তার সহযোগীরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আলীনুর তার ভাই ও ভগ্নিপতি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফকির আলীনুর মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আমিনুল ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ও র‌্যাব-৬,সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক রাজিব শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)