Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফাইনালের আগে স্পেন শিবিরে বাড়ছে দুশ্চিন্তা!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৮:২৩ এ এম
ফাইনালের আগে স্পেন শিবিরে বাড়ছে দুশ্চিন্তা!

দলের সবচেয়ে বড় ভরসা লামিনে ইয়ামালের ফিটনেস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছবি: সংগৃহীত

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ফিরেছে স্পেন। শিরোপা ছোঁয়ার স্বপ্নে যখন পুরো দল উচ্ছ্বসিত। ঠিক তখনই স্প্যানিশ শিবিরে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। কারণ, আর্জেন্টিনার বিপক্ষে মহারণের আগে দলের সবচেয়ে বড় ভরসা লামিনে ইয়ামালের ফিটনেস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
মাত্র ১৯ বছর বয়সেই স্পেনের আক্রমণের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন বার্সেলোনার এই বিস্ময়বালক। ফ্রান্সের বিপক্ষে ২–০ গোলের সেমিফাইনাল জয়ে তিনি ছিলেন দলের অন্যতম সেরা খেলোয়াড়।
একটি গোল অল্পের জন্য অফসাইডে বাতিল হয়। তবে মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। তার গতিময় ড্রিবলিংয়ে পুরো ম্যাচজুড়ে নাস্তানাবুদ হন ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়ে, যিনি শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন।
তবে জয় আর ফাইনালে ওঠার আনন্দের মাঝেও পুরোপুরি স্বস্তিতে ছিলেন না ইয়ামাল। ম্যাচের শেষ দিকে বাঁ পায়ের উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। হোটেলে ফেরার পরই স্পেন দলের ফিজিওথেরাপিস্টরা তার চিকিৎসা শুরু করেন এবং অতিরিক্ত চাপে থাকা পেশির পরিচর্যা করেন।
প্রাথমিকভাবে কোচ লুইস দে লা ফুয়েন্তেকে আশ্বস্ত করা হলেও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রাখা হয়েছে এই তরুণ তারকাকে। তবে ফাইনালের মাত্র তিন দিন আগে নিউ জার্সিতে দলের অনুশীলনে দেখা যায়নি ইয়ামালকে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস–এর প্রকাশিত ছবিতে বাঁ উরুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মাঠের পাশে বসে থাকতে দেখা যায় তাকে। যদিও পায়ে বুট ছিল, তবু সতীর্থদের সঙ্গে অনুশীলন না করে ম্যাটের ওপর ফোম রোলার ব্যবহার করে পুনর্বাসনমূলক ব্যায়াম ও পেশি শিথিল করার কাজ করেছেন তিনি।
ইয়ামালের পাশাপাশি আলাদা অনুশীলন করেছেন ডানপ্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচসেরা হওয়া এই ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল অলিসেকে সামলাতে গিয়ে প্রচণ্ড শারীরিক পরিশ্রম করেন। সেই ক্লান্তির কারণেই তিনি এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
তবে স্পেন শিবিরে এখনই বড় কোনো আতঙ্ক নেই। কোচ লুইস দে লা ফুয়েন্তের কোচিং স্টাফ ইয়ামাল ও পোরোর শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন। তাদের আশা, আগামী এক-দুই দিনের মধ্যেই দুজন পূর্ণমাত্রার অনুশীলনে ফিরবেন এবং রোববার মেটলাইফ স্টেডিয়ামে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামতে পারবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)