Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিলামে ‘হ্যান্ড অব গড’ বল

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৪:০৩ পিএম
নিলামে ‘হ্যান্ড অব গড’ বল

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সাক্ষী সেই বলটি আবারো নিলামে উঠছে।

হেরিটেজ অকশনসের ধারণা, ঐতিহাসিক বলটির দাম উঠতে পারে ১ কোটি ডলার পর্যন্ত। আগামী জুলাইয়ের শেষ দিকে নিলাম শুরু হয়ে শেষ হবে ২১-২৩ আগস্ট। এ বল দিয়ে ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে দুটি বিখ্যাত গোল করেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনা ম্যাচটি জিতেছিল ২-১ গোলে।

বলটি ২০২৩ সালে নিলামে উঠলেও ২০ লাখ ৪০ হাজার ডলারের সংরক্ষিত মূল্য স্পর্শ না করায় বিক্রি হয়নি। সময়ের সঙ্গে বলটি চুপসে গেছে। আয়োজকরা অবশ্য সেটি মেরামত না করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২২ সালে ওই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি ৯২ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)