Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাদকমুক্ত সমাজ গঠনে শার্শা ইউনিয়নে ফুটবল বিতরণ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০৬:৩৯ পিএম
মাদকমুক্ত সমাজ গঠনে শার্শা ইউনিয়নে ফুটবল বিতরণ

মাদকমুক্ত সমাজ গঠনে শার্শা ইউনিয়নে ফুটবল বিতরণ ছবি: বেনাপোল প্রতিনিধি

যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে যশোরের শার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় তরুণদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, তরুণদের মাঠমুখী করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা আহমাদ আলী, আব্দুল মমিন, ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আশানুজ্জামান এবং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি ইসরাফিল হুসাইন। এ ছাড়া স্থানীয় তরুণ ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেয়।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও যুবসমাজের কল্যাণে এ ধরনের ইতিবাচক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)