Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘গৃহযুদ্ধ’র আগুনে পুড়ছে উরুগুয়ে!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৯:১৩ পিএম
‘গৃহযুদ্ধ’র আগুনে পুড়ছে উরুগুয়ে!

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে কঠিন সময় পার করছে উরুগুয়ে। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও নবাগত কেপ ভার্দের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ থেকে রীতিমতো ছিটকে যাওয়ার অবস্থা দলটির। ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে লা সিলেস্তাদের প্রতিপক্ষ স্পেন। বিশ্বকাপে টিকে থাকতে শেষ ম্যাচে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে জয় ভিন্ন কোনো বিকল্প নেই। শনিবার সকাল ৬টায় মুখোমুখি হবে দুই দল।

এমন কঠিন সমীকরণের ম্যাচের আগে জানা গেল, ব্যাপক অস্থিরতা চলছে উরুগুয়ে শিবিরে। দেশটির রেডিও স্টেশন এস্পেক্টেডোর ডেপোর্টেস জানায়, ফেদেরিকো ভালভের্দে ও সের্হিও রোচেতসহ উরুগুয়ের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় কোচ মার্সেলো বিয়েলসার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি কোচের সঙ্গে বৈঠক করেছেন উরুগুয়ের বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার। সেই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ম্যানুয়েল উগার্তে ও রড্রিগো বেন্টানকুর।

তাদের অভিযোগ, কোচ অনুশীলনে এতটাই বেশি চাপ দিচ্ছেন যে, খেলোয়াড়রা চোটে পড়ছেন এবং ম্যাচের আগে নিজেদের সেরা অবস্থায় থাকতে পারছেন না।

এদিকে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচের প্রশিক্ষণ পদ্ধতি ও খেলার কৌশল পরিবর্তনের দাবিও জানান ফুটবলাররা। বিয়েলসা চেয়েছিলেন শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে সরাসরি আক্রমণাত্মক ফুটবল খেলতে। কিন্তু খেলোয়াড়রা রক্ষণে থেকে পাল্টা আক্রমণের পক্ষে মত দিয়েছেন। এসব নিয়ে বিয়েলসা বেশ বিরক্ত বলে জানা গেছে।

তবে বিয়েলসা তাদের দাবিতে সাড়া না দিয়ে পুরো দলকে নিয়ে আরেকটি বৈঠক করেন বলে প্রতিবেদনে জানানো হয়। সেই বৈঠক চলে প্রায় ৪৮ মিনিট। সেখানে তিনি স্পেনের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনা ও দর্শন ব্যাখ্যা করেন।

এ সময়ন তিনি অভিযোগ করেন, লুইস সুয়ারেজ ও নাহিটান ন্যান্ডেজকে বিশ্বকাপ দলে না রাখা নিয়ে বিতর্কের পর খেলোয়াড়দের কেউ কেউ তাকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।

এখানেই শেষ ন। উরুগুয়ের এই আর্জেন্টাইন কোচ দাবি করেন, মার্তিন কাসেরেস এবং ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর মতো জাতীয় দলের কিছু খেলোয়াড়ের ক্যারিয়ার তিনিই গড়ে দিয়েছেন। কোচের এমন মন্তব্যের পর কয়েকজন খেলোয়াড় তীব্র প্রতিবাদ জানিয়ে সঙ্গে সঙ্গে সভা ছেড়ে চলে যান। এ সময় দলের ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেজ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও সফল হননি।

তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বিয়েলসা কিংবা ফরোয়ার্ড রদ্রিগো আগুয়েরে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)