ক্রীড়া প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। রোববার প্রকাশিত বিসিবির কাউন্সিলর তালিকা থেকে বিষয়টি জানা যায়।
দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় পুর্বে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচনে অংশনেন সুমিত।যশোরে ক্রীড়া সংগঠক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তাকে অভিদন্দন জানাচ্ছেন।