Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ আজ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০১:২২ পিএম
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০১:২৫ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ আজ

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-২০ ছবি: সংগৃহীত

আজ দুপুর ২ টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ। নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে তিনটি ওয়ান ডে ইন্টারন্যাশনালের একটি সিরিজ খেলেছে (বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে)। বাকি তিন ম্যাচের টি-২০ সিরিজের একটি ম্যাচ গত ২৭ তারিখ চট্টগ্রাম ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিলো যে ম্যাচেও বাংলাদেশ জয়লাভ করেছে। আজকের ম্যাচে বাংলাদেশ জিতলে টি-২০ সিরিজ নিজের করে নেবে। অন্যদিকে নিউজিল্যান্ড জয়লাভ করলে সিরিজ নির্ধারণ হবে ফাইনাল ম্যাচের মাধ্যমে যা আগামী ২রা মে ঢাকায় অনুষ্ঠিত হবে।

আজকের ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-২০ দলের মধ্যে কোন রদবদল করা হয়নি।

এক নজরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল

বাংলাদেশঃ নুরুল হাসান সোহান (উইকেট-কিপার), নাসুম আহমেদ, লিটন দাস (ক্যাপ্টেন,উইকেট-কিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিদ হাসান, শামীম হোসেন, পারভেজ হাসান ইমন, তানজীম হাসান সাকিব, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন।

নিউজিল্যান্ডঃ টম ল্যাথাম (ক্যাপ্টেন,উইকেট কিপার), ইশ সোধী, ডেন ক্লিভার, ব্লেয়ার টিকনার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, বেন সিয়ারস, নাথান স্মিথ, বেন লিস্টার, কাটেনে ক্লার্ক, ম্যাথেউ ফিশার, জেডেন লেনক্স, টিম রবিনসন, মুহাম্মাদ আব্বাস, বেভন জ্যাকবস।

চট্টগ্রামের মেঘাচ্ছন্ন আবহাওয়ায় বাংলাদেশের খেলোয়াড়দের উপর আলাদা চাপ তৈরি হবে কিনা বা নিউজিল্যান্ড সিরিজে সমতা ফেরাতে পারবে কিনার তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন দর্শকবৃন্দ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)