ক্রীড়া ডেস্ক
ম্যাচ পরবর্তী ব্রিফিং-এ শোচনীয় পরাজয়ের দায় স্বীকার করেন গায়কোয়াড় ছবি: আইপিএল
ঘরের মাঠ চিপকের উইকেট ঠিক কেমন আচরণ করবে, তা নিয়ে কোনো ধারণাই ছিল না চেন্নাই সুপার কিংসের। গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় হারের পর এমনটাই জানিয়েছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। রবিবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই, যার ফলে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় গুজরাট।
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানে ৩ উইকেট এবং পাওয়ারপ্লে শেষ হতে না হতেই ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চেন্নাই। গায়কোয়াড় জানান, "আগের ম্যাচগুলোতে উইকেটের আচরণ সম্পর্কে আমাদের ধারণা থাকলেও, এই ম্যাচে সেটি সম্পূর্ণ অনিশ্চিত ছিল। পরিস্থিতি বুঝে ওঠার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল।"
উইকেটের অবস্থা বর্ণনা করতে গিয়ে গায়কোয়াড় বলেন, "মাঝারি গতির বোলারদের জন্য বল কিছুটা থেমে আসছিল এবং বাউন্স ছিল অসমান। কখনো বল দ্রুত আসছিল, আবার কখনো ধীরগতিতে। প্রতিটি বল আলাদাভাবে বুঝে খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছিল।" একপ্রান্ত আগলে রেখে গায়কোয়াড় ৭৪ রান করলেও দলের স্কোর ১৫৮-এর বেশি যায়নি।
চেন্নাই যেখানে শুরুতে হিমশিম খেয়েছে, সেখানে গুজরাট টাইটান্স পাওয়ারপ্লেতেই কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান তুলে জয়ের ভিত্তি গড়ে ফেলে। পরবর্তীতে অত্যন্ত সহজভাবেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
চলতি আসরে আট ম্যাচের মধ্যে এটি চেন্নাইয়ের পঞ্চম হার। এই পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ২ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে