Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আচরণবিধি লঙ্ঘন: জরিমানার কবলে নাহিদা ও শারমিন

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০১:৪২ পিএম
আচরণবিধি লঙ্ঘন: জরিমানার কবলে নাহিদা ও শারমিন

চামারি আতাপাত্তুকে সেন্ড-অফ দেখিয়ে শাস্তি পেয়েছেন নাহিদা আক্তার ছবি: আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। রাজশাহীতে অনুষ্ঠিত ওই ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে তাঁদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির আচরণবিধির আলাদা দুটি ধারা লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাহিদা আক্তার (ধারা ২.৫): লঙ্কান ইনিংসের ১৭তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হওয়ার পর তাঁকে উদ্দেশ্য করে ‘সেন্ড-অফ’ (প্যাভিলিয়নের দিকে ইশারা) দেন নাহিদা। কোনো ব্যাটার আউট হওয়ার পর তাঁকে বিদ্রূপ বা উসকানিমূলক অঙ্গভঙ্গি করা এই ধারায় অপরাধ।

শারমিন সুলতানা (ধারা ২.৮): বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন শারমিন। মাঠ ছাড়তে দেরি করার পাশাপাশি নিজের ব্যাটের দিকে ইশারা করে হতাশা দেখান তিনি, যা আম্পায়ারের সিদ্ধান্তের অবমাননা হিসেবে গণ্য হয়েছে।

আর্থিক জরিমানার পাশাপাশি দুই খেলোয়াড়ের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁদের প্রথম অপরাধ।

ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের কাছে নাহিদা ও শারমিন নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। মাঠের আম্পায়ার ইলোইস শেরিডান, রোকেয়া সুলতানা এবং টিভি আম্পায়ার ডলি রানী সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির এই অভিযোগগুলো আনেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ ভঙ্গের সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে নূন্যতম শাস্তির মাধ্যমেই পার পেলেন এই দুই টাইগ্রেস তারকা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)