Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ১১:২৬ পিএম
নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

প্রীতি ফুটবল ম্যাচ শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের প্রতি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল এবং বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই।’

আজ বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময়ও আমাদের দলীয় ইশতেহারে বলেছি, বাংলাদেশের ক্রীড়াজগতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। খেলাকে পেশাদার রূপ দিতে চাই। সে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন কুঁড়ি নামে যে অনুষ্ঠান ছিল, এখানে নতুন কুঁড়ি স্পোর্টসও চালু করতে চাই।’

তারেক রহমান বলেন, ‘শুধু নতুন কুঁড়ি স্পোর্টসই নয়, আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের প্রতি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল এবং বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের একটি লক্ষ্য আছে, আমরা চেষ্টা করতে চাই। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যে খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে, সেখান থেকে যেন আরও বেশি সম্মান বয়ে আনতে পারি এবং ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেই পরিকল্পনা ও চেষ্টা আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই স্বাধীনতা দিবসে আমরা সকলে সিদ্ধান্ত নিই, আমরা চেষ্টা করি...বাংলাদেশের বহু মানুষ আছেন, যাঁরা ক্রীড়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন, সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা যেন দলমত-নির্বিশেষ সুন্দরভাবে একটি ক্রীড়াজগৎ গড়ে তুলি। এই ক্রীড়া সম্মান বয়ে আনতে পারে, এই ক্রীড়া বন্ধুত্বের বন্ধন তৈরি করতে পারে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)