Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎতায়নের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৫:২৬ পিএম
যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎতায়নের উদ্বোধন

বুধবার দুপুর ২টায় যশোর জেলা বিএনপির কার্যালয়ে নতুন স্থাপিত সৌরবিদ্যুৎ প্যানেলের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের শর্তসাপেক্ষে যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হবে এবং সর্বনিম্নের প্রস্তাব বিবেচনা করা হবে। প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে চুক্তি সহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।

বুধবার দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে নতুন স্থাপিত সৌরবিদ্যুৎ প্যানেলের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার পর্যায়ের যেসব প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ স্থাপনের সক্ষমতা রয়েছে, তারা নিজেদের খরচে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারবে। আর যাদের নিজস্ব তহবিল নেই, সেখানে বেসরকারি বিনিয়োগকারীরা নিজস্ব অর্থায়নে প্রকল্প চালু করবেন। বিনিয়োগকারীরা বিদ্যুৎ সরবরাহের জন্য নির্দিষ্ট দর প্রস্তাব করবেন এবং যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে মানসম্মত বিদ্যুৎ কেনা হবে। এ ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগকারীরা বিদ্যুৎ সরবরাহের বিপরীতে তাঁদের বিনিয়োগকৃত অর্থ তুলে নেওয়ার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, যশোর জেলা বিএনপি কার্যালয়ে প্রাথমিকভাবে ২ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল ও ৫ কিলোওয়াট ক্ষমতার ইনভার্টার স্থাপন করা হয়েছে। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে নিজস্ব ব্যবহারের কাজে লাগানো হবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)