Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৭:০২ পিএম
ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন নতুন রোগী।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত বুলেটিনে ডেঙ্গু পরিস্থিতির এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, ২৪ ঘণ্টার ব্যবধানে যে ৭ জন মারা গেছেন, তাঁরা সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা।

অন্যদিকে, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৩৭৩ জনের মধ্যে সর্বোচ্চ ৩২০ জন রোগী উঠে এসেছে ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশন ব্যতীত) বিভিন্ন জেলা থেকে। এ ছাড়া বরিশাল বিভাগে ২২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ১১১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন ডেঙ্গু রোগী।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)