Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ৭ ‘অদম্য নারী’কে সম্মাননা

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর,২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর,২০২৫, ১১:৫০ পিএম
যশোরে ৭ ‘অদম্য নারী’কে সম্মাননা

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী প্রিয়াঙ্কা রানী সুর সম্মাননা স্মারক নিচ্ছেন। ছবি: ধ্রুব নিউজ

নানা আয়োজনে যশোরে পালিত হলো বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এ উপলক্ষে জেলার ৭ জন নারীকে ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় এ উপলক্ষে জেলা কালেক্টরেটের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভা এবং ‘অদম্য নারী’ পুরস্কারের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আশেক হাসান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নমিতা মল্লিকের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, এনসিপি নেত্রী আশালতা, পুরস্কারপ্রাপ্ত ৭ নারীসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ সময় অদম্য নারী নির্বাচনের কমিটি ও নির্বাচন পদ্ধতি নিয়ে বক্তারা কিছুটা প্রশ্ন তুললে জেলা প্রশাসক মো. আশেক হাসান জানান, এটি পূর্ব নির্ধারিত এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় কেন্দ্রের দেওয়া ফর্ম অনুযায়ী হয়ে থাকে।

বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে সমাজের প্রত্যেক নারীকে এগিয়ে যাওয়ার যে সংগ্রাম, সেটি অব্যাহত রাখতে হবে। তবেই নারীদের সামগ্রিক অগ্রগতি সম্ভব হবে।

জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যে ৫ জন অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়, তাঁরা হলেন: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী: প্রিয়াঙ্কা রানী সুর, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে: সুলতানা রাজিয়া, সফল জননী নারী: শ্যামলী রানী পাল, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী: শরীফা ইয়াসমিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা: সুষমা বেগম। এছাড়া উপজেলা পর্যায়ে আরও ২ জন অদম্য নারী হলেন জেসমিন আক্তার ও হাসনা বানু।

 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)