নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে যশোর কালেক্টরেট ক্লাবের নির্বাহী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ৩০৪ জন ভোটারের মধ্যে ২৯৭ জন প্রতিনিধি তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে মোট ১৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ‘ঐক্যবদ্ধ নির্বাচনী প্যানেল’ ও ‘সমন্বিত প্যানেল’-এর মোট ৩৮ জন প্রার্থী। শনিবার রাতে গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও এনডিসি আসিফ উদ্দীন। ঘোষিত ফলাফলে ঐক্যবদ্ধ নির্বাচনী প্যানেল থেকে ১২ জন এবং সমন্বিত প্যানেল থেকে ৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
ঐক্যবদ্ধ নির্বাচনী প্যানেল থেকে বিজয়ী ১২ জন
সংস্থাপন শাখার প্রধান সহকারী হাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার গোপনীয় শাখার উপপ্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ শাখার অফিস সহকারী মহাসীন আলী, সাধারণ শাখার অফিস সহকারী মনিরুল ইসলাম, গাড়িচালক রুহুল আমিন, শরিফুল ইসলাম, ডিসির বাংলোর প্রধান সহকারী কাম হিসাব সহকারী বিল্লাল হোসেন, এসএ শাখার কার্য সহকারী ফারুক হোসেন, অভয়নগর ভূমি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট্যান্ট ইকরাম আলী, সদর ভূমি অফিসের ফাহিম আল মোমিন, আলমগীর হোসেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের আরএম শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হাদিউজ্জামান।
সমন্বিত প্যানেল থেকে বিজয়ী ৭ জন
অফিস সহায়ক শরিফুল ইসলাম, অফিস সহায়ক শহিদুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা গাজী আতিয়ার রহমান, ভূমি সহকারী কর্মকর্তা মাহফুজ্জামান মুক্তি, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মহিবুল আক্তার, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন এবং অফিস সহকারী মনিরুল ইসলাম।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই কালেক্টরেট ক্লাব প্রাঙ্গণে ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে মুখরিত পরিবেশের সৃষ্টি হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হয় গণনা কার্যক্রম, রাতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।