Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সন্ত্রাস দমনে কঠোর অবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৮:০৪ পিএম
সন্ত্রাস দমনে কঠোর অবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন

ছবি: ধ্রুব নিউজ

সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর অবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছে নাগরিক সমাজ। রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেলে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে ‘নাগরিক সমাজ, যশোর’-এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাগরিক সমাজ যশোরের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুকান্ত দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নারীনেত্রী বীথিকা সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আবুল কায়েস, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, পূজা উদযাপন পরিষদ যশোর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দে, সনাতন ধর্ম সংঘের নেতা গোপীকান্ত সরকার, মহিলা পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কণা, গ্রাম থিয়েটার আন্দোলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান, অধিকারকর্মী রুবাইদুল হক সুমন, নাগরিক উদ্যোগ যশোরের সমন্বয়কারী নাসির উদ্দিন, অধিকারকর্মী নীলাশা নীল এবং সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চের নেতা খবির শিকদার।

সমাবেশে বক্তারা হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করা সহ শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সর্বজনীন সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)