Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে মাদকবিরোধী অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৫ পিএম
যশোরে মাদকবিরোধী অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ আটক ৩

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় জড়িত দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, অপর একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে শার্শা থানার পশ্চিম কোটা এলাকার ওসমান সরদারের বাড়ির সামনে বেলতলা-সোনাবাড়ীয়া সড়কে প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হালিমা খাতুন ওরফে রিনা ও সাকিব হোসেন রানা নামের দুইজনকে আটক করা হয়। আটককৃত হালিমা খাতুন শার্শার দক্ষিণ বুরুজবাগান এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী এবং সাকিব হোসেন রানা একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

অভিযানকালে তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে আটক ওই দুইজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

একই দিন বিকেল ৪টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার এনায়েতপুর এলাকায় অপর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫ পিস ইয়াবাসহ রহমত উল্লাহ আল-আমিন নামের এক যুবককে আটক করা হয়। আটক রহমত উল্লাহ যশোর সদরের মনোহরপুর এলাকার আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

পরবর্তীতে উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিচারক আটক রহমত উল্লাহ আল-আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের আদেশ দেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)