Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিনিধি অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৬ পিএম
অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত ভ্যান চালক জাফর ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাফর ইকবাল ওই এলাকার মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে জাফর ইকবালের সঙ্গে তাঁর স্ত্রী বিলকিছ বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে জাফর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। বুধবার সকালে বিলকিছ ঘরের দরজা খুলে বারান্দার আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় স্বামীর মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের মা সেলিনা বেগমের অভিযোগ, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

ঘটনার পর পরিবারের নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিছ বেগম (২৫), মেয়ে ফাতেমা খাতুন (১৫) এবং বিলকিছের বড় বোন খাদিজা বেগমকে (৩৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, জাফর ইকবালের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)