Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আনন্দ মিছিল

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০২:২২ পিএম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আনন্দ মিছিল

ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে আনন্দ মিছিল করেছেন বেনাপোল স্থলবন্দরের ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ আলীর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক বন্দর শ্রমিক অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ঐতিহাসিক গুরুত্ব এবং দেশে গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার পুনর্ধারের আন্দোলনের দিকগুলো তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে দলীয় নেতাকর্মী ও শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

এ আনন্দ মিছিলকে কেন্দ্র করে বেনাপোল বাজার এলাকায় শ্রমিক ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)