নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
সভায় পূর্ববর্তী কল্যাণ সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে চলতি মাসে পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন আবেদন, দাবি ও সমস্যার বিষয় তুলে ধরা হয়। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের কর্মক্ষেত্রের নানা সুবিধা-অসুবিধা ও প্রয়োজনীয় চাহিদার কথা পুলিশ সুপারের কাছে উপস্থাপন করেন।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মনোযোগ সহকারে পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিক ও নিষ্ঠাবান হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ভালো কাজ ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার। সভা শেষে অবসরজনিত পিআরএলে যাওয়া যশোর জেলা পুলিশের চারজন সদস্যকে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন; সার্কেল কর্মকর্তাবৃন্দ; শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণ; পুলিশ হাসপাতালের চিকিৎসক; আরআই (পুলিশ লাইন্স); ডিআইও-১; সকল থানার অফিসার ইনচার্জ (ওসি); কোর্ট ইন্সপেক্টর এবং টিআই (প্রশাসন)-সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।