Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগর উপজেলা হাসপাতাল পরিদর্শনে অধ্যাপক গোলাম রসুল এমপি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৮:১২ পিএম
অভয়নগর উপজেলা হাসপাতাল পরিদর্শনে অধ্যাপক গোলাম রসুল এমপি

যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রছুল সংস্কারকৃত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রছুল। সভাপতির বক্তব্যে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামোসহ সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিবের উপস্থাপনায় সভায় উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কার্যক্রমের বর্তমান চিত্র তুলে ধরা হয়। আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমান, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা এবং পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অন্যতম প্রধান ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই এখানে চিকিৎসাসেবার মান বৃদ্ধি, রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। রোগীরা যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তারা।

সমন্বয় সভার আগে যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রছুল সংস্কারকৃত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

সভায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)