Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে সাবেক স্ত্রীকে  কুপিয়ে জখম: সাবেক স্বামী তাপসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৮:২৭ পিএম
যশোরে সাবেক স্ত্রীকে  কুপিয়ে জখম: সাবেক স্বামী তাপসের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় সাবেক স্বামী মোফাজ্জেল হোসেন তাপসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী রাজিয়া সুলতানা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। অভিযুক্ত তাপস শহরের পুরাতন কসবা এলাকার তৌফিক হোসেন সরদারের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকেই তাপস বিভিন্ন সময় রাজিয়া সুলতানা ও তাদের সন্তান তাহসিন হোসেন অন্তিমকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। গত ২ আগস্ট রাতে রাজিয়া নিজ বাড়ির সামনে অবস্থানকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি এসে তাকে ভয়ভীতি দেখিয়ে কিছু টাকা ছিনিয়ে নেয়।

বিষয়টি জানতে পেরে ছেলে তাহসিন ঘটনার সত্যতা ও সিসি ক্যামেরার ফুটেজ দেখতে তাপসের বাড়িতে যান। এ সময় তাপস ক্ষিপ্ত হয়ে ছেলে তাহসিনকে মারধর শুরু করেন। একপর্যায়ে তিনি রামদা নিয়ে ছেলেকে কোপ দিতে গেলে রাজিয়া সন্তানকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে দায়ের কোপ রাজিয়ার ডান হাতের কব্জি ও কাঁধে লাগলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা আহত রাজিয়া ও তার ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে সোমবার রাতে রাজিয়া সুলতানা কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত মোফাজ্জেল হোসেন তাপস পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)