Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মেয়ে হত্যার বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০২:১৬ পিএম
মেয়ে হত্যার বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন

মেয়ে সুমনা বেগমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা মো. মোমিন গাজী। ছবি: ধ্রুব নিউজ

মেয়ে সুমনা বেগমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা মো. মোমিন গাজী। শুক্রবার (১ আগস্ট) সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মেয়ে হত্যার বিচার চাইতে গিয়ে এখন পর্যন্ত তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

লিখিত বক্তব্যে মো. মোমিন গাজী জানান, ২০১৮ সালে তার মেয়ে সুমনা বেগমের সাথে যশোর শহরের বাসিন্দা জসিম মোল্যার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জসিম ও তার পরিবারের সদস্যরা যৌতুক ও অর্থের দাবিতে সুমনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সংসার টিকিয়ে রাখার স্বার্থে কয়েক দফায় অর্থ দেওয়া হলেও নির্যাতন বন্ধ হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, চলতি বছরের ১৯ এপ্রিল গভীর রাতে তার মেয়েকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় এবং পরবর্তীতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলে। খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে জসিমের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। পরে সুমনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মোমিন গাজী উল্লেখ করেন, এই ঘটনায় তিনি জসিম মোল্যা ও তার পরিবারের সদস্যদের আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন। কিন্তু নিজের শিক্ষাগত যোগ্যতা না থাকা এবং আইনি জটিলতা সম্পর্কে ধারণা না থাকার সুযোগ নিয়ে একটি চক্র তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)