Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাত্র তিনটি অভিযানে ৫শ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০৫:৪২ পিএম
মাত্র তিনটি অভিযানে ৫শ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

মাদকসহ আটক ৪ জন ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তিনটি পৃথক অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। আজ শুক্রবার (৩১ জুলাই) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে ডিবির একটি দল শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের আমতলা গাতিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ মোশারেফ হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ও গাতিপাড়া গ্রামের মৃত হারান সরকারের জামাতা।

একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঝিকরগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে কাশীনাথ বসু (৪৫) ও মো. আজিজুর রহমানকে (৩৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটক কাশীনাথ বসু কৃষ্ণনগর গ্রামের মৃত মুরালি মোহন বসুর ছেলে এবং আজিজুর রহমান একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

এছাড়া সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কোতোয়ালী থানার হামিদপুর এলাকায় নড়াইল-যশোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এসআই (নিঃ) শিবু মণ্ডলের নেতৃত্বে ডিবির আরেকটি দল ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ সোহাগ হোসেন (৩৫) নামে এক বাসযাত্রীকে আটক করা হয়। তিনি যশোর সদরের পতেঙ্গালী গ্রামের মহসীনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, আটক চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও প্রাইভেটকার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ডিবির কর্মকর্তারা জানান, জেলায় মাদক নির্মূলে গোয়েন্দা শাখার এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)