Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় ৭০ বোতল নিষিদ্ধ এসকাফসহ  কারবারি গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৩:৩৬ পিএম
চৌগাছায় ৭০ বোতল নিষিদ্ধ এসকাফসহ  কারবারি গ্রেপ্তার

ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছায় ৭০ বোতল  নিষিদ্ধ এসকাফ  সিরাপ ও একটি বাইসাইকেলসহ এক মাদক কারবারি আটক হয়েছে।  

গত সোমবার (১৩ জুলাই) চৌগাছা থানার বড় খানপুর গ্রামের গাজীর বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন চৌগাছা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় খানপুর এলাকায় একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মাদক কারবারি মো. ইন্তাদুল ইসলাম (৪৫)-কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর হেফাজত থেকে ৭০ বোতল ভারতীয় সিরাপ এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)