Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেতন বৈষম্য দূরসহ দুই দফা দাবিতে যশোরে ডাক কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ১২:০৫ পিএম
বেতন বৈষম্য দূরসহ দুই দফা দাবিতে  যশোরে ডাক কর্মচারীদের মানববন্ধন

বেতন বৈষম্য দূর ও চাকরি স্থায়ীকরণের দুই দফা দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। ছবি: ধ্রুব নিউজ

বেতন বৈষম্য দূর ও চাকরি স্থায়ীকরণের দুই দফা দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। দাবি পূরণ না হলে আগামী ৬ জুলাই সোমবার থেকে দেশের সব শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতি পালনের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন তারা।

আজ শনিবার (৪ জুলাই) সকালে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ যশোর জেলা কমিটির যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে মাত্র ৪ হাজার ৪০০ টাকা ভাতায় পরিবার নিয়ে বেঁচে থাকা অসম্ভব। প্রত্যন্ত অঞ্চলে ডাকসেবা সচল রাখতে প্রধান ভূমিকা পালন করলেও তারা চরম অবহেলার শিকার। অবিলম্বে ইডি বা শাখা ডাকঘর কর্মচারীদের ন্যূনতম ২০ হাজার টাকা স্কেল ঘোষণা, চাকরি স্থায়ীকরণ, শতভাগ উৎসব-চিকিৎসা ভাতা এবং লজিস্টিক সাপোর্ট প্রদানের দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দেন, ৫ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে সোমবার থেকে গ্রামীণ ডাক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া হবে।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আকাশ, খুলনা বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শাহানাজ পারভিন ও জেলা মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা খাতুন। এছাড়া সংহতি জানিয়ে জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)