Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আলোচিত শ্বেতবর্ণ শিশুর ডিএনএ পরীক্ষার আবেদন

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর,২০২৫, ১২:৫৩ পিএম
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর,২০২৫, ০৭:০৯ পিএম
আলোচিত শ্বেতবর্ণ  শিশুর ডিএনএ পরীক্ষার আবেদন

শ্বেতবর্ণ আফিয়া ছবি: ধ্রুব নিউজ

শ্বেতবর্ণ সেই শিশু আফিয়ার ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে আদালতে। সোমবার রাতে আফিয়ার মা মনিরা বেগমের কোতোয়ালি থানায় করা জিডি'র  সূত্র ধরে এই আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। আবেদন শুনানির দিন এখনো ধার্য করা হয়নি।

যশোর সদরের রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা শিশু আফিয়ার মা মনিরা সাংবাদিকদের  জানিয়েছেন, সোমবার তিনি থানায় উপস্থিত হয়ে স্বামী মোজাফফর হোসেনের বিরুদ্ধে জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, যশোর সদরের বাউলিয়া চাঁনপাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে মোজাফফরের সঙ্গে ৫ বছর আগে তার বিয়ে হয়।  দুই বছরের মাথায় মোজাফফরের ওরসে আফিয়ার জন্ম হয়। আফিয়ার  গায়ের রং শ্বেতবর্ণের হওয়ায় এ মেয়ে তার নয় বলে দাবি করেন মোজাফফর। একপর্যায়ে তিনি আর স্ত্রী  মনিরাকে তালাক দেন। এরপর থেকেই মনিরা তার মেয়ে  আফিয়াকে নিয়ে পিতার  বাড়িতে  বসবাস  করছেন।  এদিকে শিশুটির পিতা মোজাফফর বিভিন্ন মানুষের কাছে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, আফিয়ার  বিষয়টি জানাজানি হলে পুলিশ সুপার রওনক জাহান ওই পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দেন । তার পর থেকেই পুলিশ কাজ করছে।

ভুক্তভোগী মনিরার দায়ের করা জিডির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার আফিয়ার ডিএনএ পরীক্ষার জন্য আদালতে  আবেদন করা হয়েছে। আদালতের অনুমতি পেলে আফিয়া ও তার বাবার ডিএনএ পরীক্ষা করা হবে। তবে বাবা দেশে না থাকলে দাদা কিংবা চাচার ডিএনএ পরীক্ষা করালেও বোঝা যাবে আফিয়া কার সন্তান।

প্রসঙ্গত, সম্প্রতি বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র–পত্রিকায় লেখালেখি হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)