Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধর্ষণবিরোধী আইন সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৮:৫০ পিএম
ধর্ষণবিরোধী আইন সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

ধর্ষণবিরোধী আইন সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে যশোরে মানববন্ধন ছবি: ধ্রুব নিউজ

ধর্ষণের শিকার ব্যক্তি ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত, দ্রুত বিচার এবং ধর্ষণবিরোধী আইন কার্যকরভাবে প্রয়োগের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ধর্ষণ আইন সংস্কার জোট, যশোর জেলা কমিটি। এতে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, আইনজীবী, নারী অধিকারকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগী ও তাদের পরিবার সামাজিক চাপ, হুমকি এবং নিরাপত্তাহীনতার কারণে বিচার প্রক্রিয়া থেকে সরে যেতে বাধ্য হন। ফলে অপরাধীরা শাস্তির আওতার বাইরে থেকে যায় এবং নতুন অপরাধ সংঘটিত করার সুযোগ পায়।

বক্তারা আরও বলেন, ধর্ষণের শিকার ব্যক্তি এবং মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং বিচার বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত, সুষ্ঠু বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে ধর্ষণ প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতা রোধে রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ধর্ষণ শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি সমাজ ও মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর যশোর জেলা কোঅর্ডিনেটর অ্যাডভোকেট মোস্তফা, ব্লাস্টের লিগ্যাল সাপোর্ট টিমের সদস্য আহসান হাবীব, ল্যাম্পের নির্বাহী পরিচালক, ‘আমরা করব জয়’ সংগঠনের নির্বাহী পরিচালক ও যশোর জেলা এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন, বঞ্চিতা নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ বেগম, সেভিয়ারের কোঅর্ডিনেটর মো. সাইফুদ্দিন, শাপলা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, অর্পণ মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. বাবুসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন শেষে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)