Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় ভর দুপুরে দোকানের ক্যাশ ভেঙে ১ লাখ  চুরি!

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ০৮:৩৩ পিএম
চৌগাছায় ভর দুপুরে দোকানের ক্যাশ ভেঙে ১ লাখ  চুরি!

যশোরের চৌগাছা উপজেলার লাইটচত্বর মোড়ে অবস্থিত ‘হুসাইন টেলিকম অ্যান্ড ফুলঘর’ নামের একটি দোকানে ভরদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) দুপুরে দোকান খোলা রেখে মালিক নামাজ পড়তে গেলে এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোকানের ক্যাশবাক্স ভেঙে ভেতরে থাকা নগদ ১ লাখ ১৭ হাজার টাকা লুটে নিয়ে গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দোকানটি খোলা রেখেই জোহরের নামাজ আদায়ের জন্য নিকটস্থ মসজিদে যান দোকানের মালিক। এই সুযোগে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দ্রুত দোকানে প্রবেশ করে। তারা অত্যন্ত নিখুঁতভাবে ক্যাশবাক্স ভেঙে ভেতরে রাখা নগদ ১ লাখ ১৭ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

নামাজ শেষে দোকানে ফিরে এসে মালিক দেখতে পান তার ক্যাশবাক্সটি ভাঙা এবং ভেতরে থাকা সমস্ত টাকা উধাও। তবে ক্যাশের টাকা নিলেও দোকানের অন্য কোনো মালামাল খোয়া যায়নি বা অক্ষত রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এবং আগে থেকে নজর রেখেই দুর্বৃত্তরা এই চুরির ঘটনা ঘটিয়েছে। চোরেরা তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি স্ক্রু-ড্রাইভার ও একটি গ্যাস লাইটার ফেলে রেখে গেছে, যা পরবর্তীতে উদ্ধার করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)