চৌগাছা (যশোর) প্রতিনিধি
সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি শিলা খাতুন ও পরোয়ানাভুক্ত আসামি গোলাম কবির লিটন চৌধুরো। ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছা থানা পুলিশ এক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে।
রোববার (৩১ মে) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত চৌগাছা থানার এসআই জি.এম. ইমরান হোসেন রাজু ও এএসআই সবুজ মণ্ডলের নেতৃত্বে অভিযানে এস.সি-৮৯১/২৪ মামলার সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি শিলা খাতুন (৩২) এবং সিআর-৬৭৯/২১ মামলার পরোয়ানাভুক্ত আসামি গোলাম কবির লিটন চৌধুরী (৫০)-কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া চৌগাছা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি মো. রফিকুল ইসলাম (৩৩)-কে বেনাপোল পোর্ট থানা এলাকার সহায়তায় গ্রেফতার করা হয়।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।
ধ্রুব/এস.আই