ধ্রুব ডেস্ক
ছবি: এ আই প্রণীত
আবারো বাড়লো জ্বালানি তেলের দাম। সরকার দেড় মাসের মধ্যে দ্বিতীয় বার ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য ফের বাড়িয়েছে। আজ ১ জুন থেকে চলতি মাসের জন্য পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম ঠিক রাখা হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিলে জ্বালানির দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা,পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হলো।
এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুসারে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা ও অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার পেট্রল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
ধ্রুব/টিএম