নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
কাজী পরিচয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় দুইজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দিয়েছেন এক কাজী। বিবাদীরা হলেন, যশোর সদরের আগ্রাইল গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মাহাবুবুর রহমান ও কোদালিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সোলাইমান হোসেন সোহাগ। রোববার সদরের লেবুতলা ইউনিয়নের কাজী কোদালিয়া গ্রামের হাফিজুর রহমান এ অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ বছর ধরে হাফিজুর রহমান লেবুতলা ইউনিয়নে সুনামের সাথে কাজীর দায়িত্ব পালন করে আসছেন। এদিকে মাহাবুর ও সোহাগ দীর্ঘদিন ধরে কাজী পরিচয়ে বিয়ে ও তালাক সংক্রান্ত কাজ করছে। তারা ভুয়া সীল বানিয়ে বিয়ে ও তালাক রেজিস্টার তৈরী করে লোকের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাত করেছেন।
৩০ মে আগ্রাইল গ্রামের এক মেয়েকে বিয়ে পড়ানোর পর ওই দুইজন কাজী পরিচয়ে নগদ টাকা হাতিয়ে নিয়েছে্ন। কালীগঞ্জের এক মেয়েকে মোটা অংকের টাকার বিনিময়ে ভুয়া এফিডেভিট বানিয়ে বিয়ে দিয়ে টাকা নিয়েছেন। এছাড়া ৯ মে মাহাবুর ও সোহাগ বীর নারায়নপুর গ্রামের একজনের স্ত্রীকে তালাক করিয়ে দিয়ে সরকারি কাজীর নাম উল্লেখ করে মোটা অংকের টাকা নিয়েছে।
এসব বিষয় নিয়ে এলাকায় আলোচানা হওয়ায় বিষয়টি বুঝতে পেরে জেলা কাজী সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তিনি থানায় এ অভিযোগ দিয়েছেন।
ধ্রুব/এস.আই