নিজস্ব প্রতিবেদক
সংগঠক, লেখক, সমাজচিন্তক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৩১ মে সকাল ১১টায় তার কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম সংগঠক, লেখক, সমাজচিন্তক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৩১ মে সকাল ১১টায় তার কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
কমরেড মোস্তাফিজুর রহমান কাবুল স্মৃতি পরিষদ, যশোরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতা কমরেড খবির সিকদার, স্মৃতি পরিষদের নেতা কমরেড শামীম বিশ্বাস ও স্মৃতি পরিষদের নেতা কমরেড শ্যামল শর্মা।
এ সময় বক্তারা কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের সংগ্রামী জীবন, প্রগতিশীল রাজনৈতিক চিন্তা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, কমরেড কাবুল আজ আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাঁর আদর্শ, সংগ্রাম ও মানবমুক্তির স্বপ্ন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে উপস্থিত নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন।