Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ১০:০৬ এ এম
কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত

সাবদালপুরে মালবাহী ট্রেন লােইনচ্যুত ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে রাজধানী ঢাকা এবং রাজশাহীসহ পুরো উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুতির পর থেকে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন রাত আনুমানিক ৩টার দিকে সাফদারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছায়। এ সময় ট্রেনটির পেছনের একটি বগির চাকা হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। লাইনের ওপর বগিটি আড়াআড়ি আটকে যাওয়ায় খুলনার সঙ্গে ঢাকা, রাজশাহী ও উত্তরাঞ্চলের সমস্ত ট্রেন চলাচল একযোগে বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকারী দলকে বিষয়টি অবহিত করে। সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি বিশেষ উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। উদ্ধারকর্মীরা লাইন সচল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সাফদারপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার রিপন আলী জানান, উদ্ধারকর্মীরা লাইন সচল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশা করা যাচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

আকস্মিক এই দুর্ঘটনার কারণে ভোররাত থেকে বিভিন্ন স্টেশনে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি আন্তঃনগর ও মেইল ট্রেন আটকা পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় এবং নির্ধারিত সময়সূচি বিপর্যয় ঘটায় সাধারণ যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুতির সঠিক কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আপাতত দ্রুততম সময়ের মধ্যে রেল ট্র্যাক মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)