Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২২ মে ঝিনাইদহে এনসিপির যোগদান কর্মসূচি, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২০ মে,২০২৬, ১০:০২ পিএম
২২ মে ঝিনাইদহে এনসিপির যোগদান কর্মসূচি, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ২২ মে (শুক্রবার) ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আনুষ্ঠানিক যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার স্থানীয় একটি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ-৩ আসনে এনসিপির অ্যাম্বাসেডর মো. হৃদয় আহমেদের সভাপতিত্বে সভায় স্থানীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলা ও উপজেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, আগামী ২২ মে ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ— নাসির উদ্দিন পাটোয়ারী, ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফিসহ অনেকেই উপস্থিত থাকবেন। ওইদিন এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হবে। কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার যারা দলটিতে যোগ দিতে আগ্রহী, তাদের দ্রুত যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

সভায় মো. হৃদয় আহমেদ বলেন, “জনগণের অধিকার আদায় এবং নৈতিকতা ও জবাবদিহিতার শাসন প্রতিষ্ঠা করতে আমরা এনসিপির পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)