Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হরিণাকুণ্ডুতে দুর্ধর্ষ ডাকাতি: পরিবারের সদস্যদের কুপিয়ে সর্বস্ব লুট

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৫ মে,২০২৬, ০৬:১৫ পিএম
হরিণাকুণ্ডুতে দুর্ধর্ষ ডাকাতি: পরিবারের সদস্যদের কুপিয়ে সর্বস্ব লুট

ডাকাতির পর এলোমেলো শহিদুল ইসলামের বাড়ি ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে নগদ অর্থসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ১০-১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

ডাকাত দল ঘরে ঢুকেই অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে গৃহকর্তা মো. শহিদুল ইসলামসহ অন্যান্যদের লাঠি দিয়ে বেধড়ক মারপিট এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কার, রূপার গহনা এবং নগদ টাকা লুটে নেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা।

ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)