Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৫ মে,২০২৬, ০৬:১৭ পিএম
পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অন্য কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে পাকিস্তানের অনুরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তানের জন্যই আমরা এটা করেছি।’

চীন সফর শেষে উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানে আবারও যুক্তরাষ্ট্রকে ‘কিছু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ’ করতে হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র কার্যত ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা মূলত তাদের সশস্ত্র বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছি। হয়তো আমাদের আবার কিছু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হবে। কারণ, আমাদের প্রায় এক মাসের যুদ্ধবিরতি হয়েছে, আপনি এটাকে সে নামেই ডাকতে পারেন।’

যুদ্ধবিরতিতে নিজের অনাগ্রহের কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এতে খুব একটা আগ্রহী ছিলাম না। কিন্তু পাকিস্তানের প্রতি সৌজন্য দেখিয়ে আমরা এতে সম্মত হয়েছি।’

তবে ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরান বা পাকিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)