Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল বন্দরে টার্মিনাল শ্রমিকদের জন্য পৃথক কক্ষ বরাদ্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৬:২২ পিএম
বেনাপোল বন্দরে টার্মিনাল শ্রমিকদের জন্য পৃথক কক্ষ বরাদ্দ

ছবি: সংগৃহীত

বেনাপোল স্থলবন্দরে রপ্তানি কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে একটি পৃথক কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। এতদিন কার্গো ভেহিকেলস টার্মিনালে কর্মরত অনেক শ্রমিকদের চরম অস্বস্তিকর পরিবেশে কাজ করতে হতো। এমনকি খাতা যাচাই ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন কার্যক্রম পর্যন্ত কখনো কখনো ওয়াসরুমে বসে সম্পন্ন করার মতো পরিস্থিতিরও সৃষ্টি হতো।

সংশ্লিষ্টদের ভাষ্য, এই অবস্থা দীর্ঘদিন ধরে চললেও বিষয়টি কার্যকরভাবে গুরুত্ব পায়নি। সম্প্রতি “আমিরুল-বনি সমমনা পরিষদ” শ্রমিক ও কর্মচারীদের এ দুর্ভোগের বিষয়টি সামনে আনে এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেয়।

এরই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট কক্ষ বরাদ্দ দেয়, যেখানে এখন থেকে কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে তাদের অফিসিয়াল কাজ সম্পন্ন করতে পারবেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু একটি কক্ষ বরাদ্দের বিষয় নয়; বরং কর্মচারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার একটি পদক্ষেপ।

পরিষদের নেতারা জানান, শ্রমিকদের সমস্যা সমাধানে তারা আগামীতেও সক্রিয় থাকবেন। তারা একটি সুশৃঙ্খল, মানবিক ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বন্দরের কর্মচারীরা। তাদের মতে, দীর্ঘদিনের কষ্ট লাঘবে এটি একটি ইতিবাচক ও প্রয়োজনীয় পদক্ষেপ।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)