Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাসের ভেতরে যুবক অচেতন, সুপারভাইজারের মানবিকতায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল,২০২৬, ০৮:৫৯ পিএম
বাসের ভেতরে যুবক অচেতন, সুপারভাইজারের মানবিকতায় হাসপাতালে ভর্তি

এক্সকেভেটর (ভেকু) চালক পিন্টু । ছবি: সংগৃহীত

যশোরে একটি যাত্রীবাহী বাসের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে শার্শা উপজেলার নাভারণ মোড় থেকে যশোর শহরের উদ্দেশ্যে জিম-জুই পরিবহনে (নম্বর: টাঙ্গাইল-জ ১১-০১১৮) এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক বাসের সুপারভাইজারের মানবিক উদ্যোগ ও দ্রুত পদক্ষেপে প্রাণে বেঁচে যান যুবক। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে  চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানায় চিকিৎসকরা।

আহত - পিন্টু (২৮) যশোর জেলার ঝিকরগাছা থানার নির্বাসখোলা এলাকার রবিউল ইসলামের ছেলে । তিনি পেশায় এক্সকেভেটর (ভেকু) মেশিনের চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু ব্যক্তিগত কাজে নাভারণ মোড় থেকে যশোর শহরের উদ্দেশ্যে জিম-জুই পরিবহনের একটি  বাসে ওঠে। যাত্রাপথে কোনো একসময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান।

পরে বাসটি যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে সুপারভাইজার শেখ আবু রাসেল রিপন বাসের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি দেরি না করে দ্রুত তাকে উদ্ধার করে এবং যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বর্তমানে পিন্টু যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরেছে এবং শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)