Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উপহার যদি হয় প্রধানমন্ত্রীর দফতরের--

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল,২০২৬, ০৮:৪২ পিএম
উপহার যদি হয় প্রধানমন্ত্রীর দফতরের--

আজ দুপুরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে বিএনপি পরিবারের সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন উপহার নিয়ে হাজির হন আন নসর ছবি: ধ্রুব নিউজ

উপহার মানেই আনন্দের, আর সেই উপহার যদি হয় সরাসরি প্রধানমন্ত্রীর দফতরের—তবে তো এক এলাহি কাণ্ড, যেন ঘরে বসে চাঁদের হাট পাওয়ার আনন্দ! যশোরের এক সাধারণ পরিবারে আজ তেমনই এক পশলা খুশির জোয়ার বয়ে গেল। এক চিমটি ভালোবাসা আর এক বুক মমতার এক অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঘটনার শুরুটা ছিল গত ২৭ এপ্রিল। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে ফেরার পথে প্রধানমন্ত্রীর গাড়ির পাশে সাত মাসের শিশু আন নাসরকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন মা আফরোজা খাতুন নীলিমা। হাতে ধরা একগুচ্ছ ফুল। নিরাপত্তার কড়াকড়ির মাঝে সাধারণ এক মায়ের এই ছোট্ট আকুতি নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। তিনি নিজে যেয়ে পরম স্নেহে শিশুটির সঙ্গে কুশল বিনিময় করলেন, তুললেন একটি স্মরণীয় ছবি।

পুরনো সেই স্মৃতি যে প্রধানমন্ত্রীর হৃদয়ে এতটা দাগ কেটেছিল, তার প্রমাণ মিলল আজ। তাঁর বিশেষ নির্দেশনায় আজ নাসরের বাড়িতে পৌঁছে গেল প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের ডালি।

আজ দুপুরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে বিএনপি পরিবারের সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন উপহার নিয়ে যখন নাসরের আঙিনায় হাজির হলেন, তখন পুরো পরিবারটি যেন এক অবিশ্বাস্য ঘোরের মধ্যে। মা নীলিমা আবেগ সামলাতে না পেরে অশ্রুসজল চোখে বলছিলেন, “আমরা তো অনেক দূরের মানুষ, কিন্তু তিনি আমাদের এত কাছে টেনে নিলেন! আমার সন্তানের জন্য খোদ প্রধানমন্ত্রীর উপহার আসবে—এটা তো আমাদের কাছে স্বপ্নেরও অতীত।”

বাবা সাজেদুর রহমান অপু কণ্ঠেও আজ পরম তৃপ্তি। তিনি জানালেন, জীবনের এই বড় প্রাপ্তি তারা কোনোদিন ভুলবেন না।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)