Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কারিগরি দক্ষতা বৃদ্ধিতে যশোরে  মৎস্যচাষীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল,২০২৬, ০৯:৪৭ পিএম
কারিগরি দক্ষতা বৃদ্ধিতে যশোরে  মৎস্যচাষীদের প্রশিক্ষণ

যশোরে মৎস্যচাষীদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

মাছ চাষে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রসার ঘটানোর লক্ষ্যে যশোরে মৎস্যচাষীদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে ‘মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি’ প্রতিপাদ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন।

যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার শতাধিক নারী ও পুরুষ মৎস্যচাষী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে বৈজ্ঞানিক উপায়ে মাছের উৎপাদন বাড়ানো এবং চাষের ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মৎস্য বিশেষজ্ঞরা চাষীদের পুকুর প্রস্তুতি, পানির গুণাগুণ রক্ষা, উন্নত জাতের পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগবালাই দমনের মতো কারিগরি দিকগুলো হাতে-কলমে শিখিয়ে দেন।

কর্মশালায় বক্তারা বলেন, ব্র্যাক বিশ্বাস করে যে পুরুষের পাশাপাশি নারীর সাহস এবং উদ্যোক্তার উদ্যম মিলেই দেশের অর্থনীতি ও সমাজে প্রকৃত পরিবর্তন আসা সম্ভব। স্থানীয় মৎস্য কর্মকর্তাদের মতে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য খাতে নতুন বিপ্লব সূচিত হবে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্র্যাকের সাউথ ওয়েস্ট জোনের রিজিওনাল ম্যানেজার কিংকর হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের কোস্টাল জোনের রিজিওনাল ম্যানেজার রাকিব আহমেদ ও ব্র্যাক ফিসারিজের যশোর প্রতিনিধি অনিন্দ্য বিশ্বাস। প্রশিক্ষণ প্রদান করেন মনিরুজ্জামান মনির। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)