ধ্রুব নিউজ
শুক্রবার সকাল ৭টায় যশোর চ্যারিটির উদ্যোগে ২৫ জন দরিদ্র ও সীমিত পুঁজির ব্যবসায়ীর মাঝে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের, চ্যারিটির পরিচালক মো. নাজিম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চ্যারিটির উপদেষ্টা এন.এ. নূর মামুন, চেয়ারম্যান মো. শামসুজ্জামান, চ্যারিটির সচিব মো. ইমরান হোসেন এবং নির্বাহী সদস্য গাজী মুকিতুল হক প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যশোর চ্যারিটি সামাজিক সহায়তা প্রদানের পাশাপাশি ক্ষুদ্রব্যবসায়ীদের অর্থনৈতিক সক্ষমতা
বৃদ্ধিতে সহায়তা করছে।