Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহত ২

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ১১:১৯ পিএম
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহত ২

নিহত শাওন হোসেন । ছবি: ধ্রুব নিউজ

যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ) রাত ৯টায়  যশোর সদর উপজেলার জগহাটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন হোসেন (২০) ও আহত মারফি (২১) যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের আহসাননগর গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন রাতে শলুয়া বাজার থেকে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জগহাটি ব্রিজের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা ছিটকে সড়কে পড়ে যায়।

এসময় যশোর থেকে চৌগাছাগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ট্রাক শাওন হোসেনের মাথা এবং মারফির পায়ের ওপর দিয়ে চালিয়ে চলে যায়। এতে শাওন ঘটনাস্থলেই নিহত হন এবং মারফি গুরুতর আহত হন।

খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং আহত মারফিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করছিল।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)