Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেশবপুরে খাল খননের উদ্বোধন

কেশবপুর প্রতিনিধি কেশবপুর প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৬ মার্চ,২০২৬, ০৪:৪০ পিএম
কেশবপুরে খাল খননের উদ্বোধন

কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নের ছোট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বাদুড়িয়া পর্যন্ত এই খনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

দীর্ঘদিন ধরে এলাকার জলাবদ্ধতা জনজীবনকে বিপর্যস্ত করে রেখেছিল। বর্ষা মৌসুমে কপোতাক্ষ নদ ও আশপাশের এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় কৃষিজমি ও বসতবাড়ি প্লাবিত হওয়ার ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছিল। এলাকাবাসীর এই দুর্ভোগ লাঘবে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী অগ্রাধিকার ভিত্তিতে খাল খননের উদ্যোগ গ্রহণ করেন।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কপোতাক্ষ নদের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে আমরা কাজ শুরু করেছি। এই খাল খনন সম্পন্ন হলে জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, খালটি খননের ফলে স্থানীয় ড্রেনেজ ব্যবস্থা পুনর্গঠিত হবে, যা পরিবেশ ও কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খনন কাজ যাতে স্বচ্ছতা ও সঠিক মান বজায় রেখে দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)