Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাদকাসক্ত ছোট ভাইয়ের  ছুরিকাঘাতে বড় ভাই আহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৪৩ পিএম
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:২০ পিএম
মাদকাসক্ত ছোট ভাইয়ের  ছুরিকাঘাতে বড় ভাই আহত

ছবি: এ আই দিয়ে তৈরি

মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে আপন বড় ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের দিকে শহরের পলিটেকনিক রোড এলাকায় অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত অহেদ আলী অপু (৩০) সুলতানপুর বাবুপাড়া এলাকার রাশেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে আপন ছোট ভাই মোমিন (২৬) ধারালো চাকু দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এতে বড় ভাই অহেদ আলী অপু জখম হন। পরে আহত অহেদ আলী অপু নিজেই চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে এসে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। এ ঘটনায় কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)