নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের সামনে এসে দাঁড়ায় জামায়াতের প্রচার বাস ছবি: ধ্রুব নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচার বাস। সারা দেশে ভ্রমণরত বাসটি রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সমানে এসে দাঁড়ায়। বাসের দরজায় দাড়িয়ে সাংবাদিকদের অভিবাদন জনান এই আসনের মনোনীত প্রার্থী আব্দুল কাদের।
একটি ভ্রাম্যমাণ নির্বাচনী মঞ্চের রূপ দেওয়া সবুজ রঙের এই বাসের গায়ে প্রার্থীর দাড়িপাল্লায় ভোট দিন লোগো ও বড় করে লেখা চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগানটি অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া বাসের দুই পাশে জামায়াতে ইসলামীর লোগো ও প্রার্থীর পরিচিতি সংবলিত ডিজিটাল প্রিন্ট রয়েছে। এ প্রচারণা যশোরবাসীর কাছে ভিন্ন মাত্রা যোগ করেছে।