Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অশ্রুসিক্ত নয়নে শিক্ষক খাইরুল হককে বিদায় জানাল মুক্তারপুর

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি,২০২৬, ০১:২৮ পিএম
অশ্রুসিক্ত নয়নে শিক্ষক খাইরুল হককে বিদায় জানাল মুক্তারপুর

জানাজার জন্য অপেক্ষা ছবি: ধ্রুব নিউজ


অশ্রুসিক্ত চোখ আর ভারি হৃদয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানাল যশোরের চৌগাছাবাসী। রঘুনাথপুর দাখিল মাদ্রাসার অত্যন্ত জনপ্রিয় ইংরেজি শিক্ষক মো. খাইরুল হক আর নেই। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও শিক্ষার্থীরা।

হৃদয়বিদারক দৃশ্যটি তৈরি হয় শুক্রবার সকালে। প্রিয় বাবার মুখটি শেষবারের মতো দেখার জন্য সুদূর জার্মানি থেকে ছুটে আসছিলেন তার বড় ছেলে। বাবার নিথর দেহটি অপেক্ষায় ছিল সন্তানের। অবশেষে আজ সকাল সাড়ে নয়টায় নিজ গ্রাম মুক্তারপুরে যখন জানাজার নামাজ শুরু হয়, তখন পুরো এলাকায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

জানাজায় মানুষের ঢল নেমেছিল। প্রিয় কলিগকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন রঘুনাথপুর দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ। সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকা শত শত মানুষের উপস্থিতিতে জানাজায় ইমামতি করেন মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোর্ত্তজা।

উপস্থিত জনতা ও শোকসন্তপ্ত পরিবারের সাথে শামিল হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন চৌগাছা উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা শাহ আলম এবং পাশাপোল ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মিকাইল হাসানসহ এলাকার সর্বস্তরের মানুষ।

একজন আদর্শ শিক্ষকের চিরবিদায়ের এই বিষণ্ণ মুহূর্তটি মুক্তারপুর গ্রামের আকাশ-বাতাসকে ভারী করে তোলে। জানাজা শেষে গ্রাম্য গোরস্তানে পরম মমতায় চিরনিদ্রায় শায়িত করা হয় এই মানুষটিকে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)