Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছার শিমুলিয়ায় ডা. মোসলেহ উদ্দিন ফরিদের গণসংযোগ ও পথসভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৩৮ পিএম
ঝিকরগাছার শিমুলিয়ায় ডা. মোসলেহ উদ্দিন ফরিদের গণসংযোগ ও পথসভা

যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা, গঙ্গাধরপুর, পাল্লা ও উত্তর রাজাপুরসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়।

শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার নুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বক্তব্যে তিনি তার দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পাঁচ বছরের নিচে শিশু এবং ষাট বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও যোগ করেন, “আমরা ন্যায় ও ইনসাফে বিশ্বাসী। সরকার গঠন করতে পারলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে।” এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জোরালো আহ্বান জানান।

শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আয়ুব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক এবং এনসিপির যশোর জেলা মুখ্য সংগঠক সোহানুর রহমান।

এছাড়া সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আয়ুব খান, ইসরাইল হোসেন, নাছির উদ্দীন, শিবির নেতা ইসা মাহমুদসহ শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণসংযোগকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)