নিজস্ব প্রতিবেদক
মহিলা জামায়াত কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও লাঞ্ছিত করার প্রতিবাদে মৌন মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ড মহিলা বিভাগ। শনিবার আছর নামাজের পর বারান্দীপাড়া বউবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে ১নং ওয়ার্ড মহিলা বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নীরবে পদযাত্রার মাধ্যমে প্রতিবাদ জানান। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা জামায়াত অফিসের সামনে শেষ হয়।