Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পায়রা বাজারে অধ্যাপক গোলাম রসুলের গণসংযোগ : চাঁদাবাজ ও দুর্নীতমুক্ত অভয়নগর গড়ার অঙ্গীকার

অভয়নগর (যশোর) সংবাদদাতা অভয়নগর (যশোর) সংবাদদাতা
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি,২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি,২০২৬, ০৪:০৪ পিএম
পায়রা বাজারে অধ্যাপক গোলাম রসুলের গণসংযোগ : চাঁদাবাজ ও দুর্নীতমুক্ত অভয়নগর গড়ার অঙ্গীকার

অভয়নগর উপজেলার পায়রা বাজার এলাকায়  গণসংযোগ করেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল ছবি: ধ্রুব নিউজ

যশোর-৪ (অভয়নগর) সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেছেন, জনগণের রায়ে নির্বাচিত হলে এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বা দুর্নীতির ঠাঁই হবে না। অভয়নগরকে একটি আদর্শ ও সুশাসিত জনপদে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।

শনিবার দুপুরে অভয়নগর উপজেলার পায়রা বাজার এলাকায়  গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। পায়রা ইউনিয়ন পরিষদের সভাপতি মাওলানা শরিফুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যার কথা শোনেন।

গণসংযোগে জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আশিকুল ইসলাম, চলিশিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রজব আলী ফারাজী, নওয়াপাড়া সরকারি কলেজ শাখার সভাপতি এস. এম. ফয়সাল আহম্মেদ, অভয়নগর পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি আইয়ুব হোসেন।

এ সময় অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় সোচ্চার থাকবেন। গণসংযোগে জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)