Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মসজিদ পাহারা দেওয়া না লাগলে মন্দির কেন পাহারা দিতে হবে : ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি,২০২৬, ১১:৪৪ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারি,২০২৬, ১১:৫৫ পিএম
মসজিদ পাহারা দেওয়া না লাগলে মন্দির কেন পাহারা দিতে হবে : ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

ছবি: ধ্রুব নিউজ

ঝিকরগাছা, যশোর:  যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, যদি মসজিদকে পাহারা দেওয়া না লাগে, তাহলে মন্দিরকে কেন পাহারা দেওয়া লাগবে? এ দেশ আমাদের সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন, সবার অধিকার সমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় সর্বজনীন পূজা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বক্তব্য প্রদানকালে ডা. ফরিদ স্পষ্ট করে বলেন যে, তার এই সফর ভোটের জন্য নয় বরং ভ্রাতৃত্বের টানে। তিনি বলেন, আমরা এখানে ভোট চাইতে আসিনি। আপনারা যদি আমাদের ডাকেন, আমরা সবসময় আপনাদের পাশে এসে দাঁড়াব। আমাদের বিপদে আমরা আপনাদের ডাকব, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন—এটাই হওয়া উচিত মানবিক সম্পর্ক। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আপনারা ভোট দিলেও আমরা আসব, না দিলেও আসব।

দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী আরও যোগ করেন, এ দেশে ধনী-গরীব নির্বিশেষে সবার জন্য সমান আইন এবং সমান অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে কেউ যেন নিজেকে সংখ্যালঘু বা নিরাপত্তাহীন মনে না করে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

সাক্ষাতকালে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুনার রশিদ এবং হাজিরবাগ ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সোনাকুড় পূজা মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। তারা ডা. ফরিদের এই উদার এবং সম্প্রীতিমূলক বক্তব্যকে স্বাগত জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)